কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: আসন্ন ৪ নং শহীদবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক সফল অধ্যক্ষ ও সম্মানিত ব্যক্তিত্ব আলহাজ্ব সেকেন্দার আলী (বি.এস.সি.)। ইতোমধ্যে তিনি নিজ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তার পক্ষে দোয়া ও ভোট কামনা করে ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

জানা গেছে, আলহাজ্ব সেকেন্দার আলী একজন শিক্ষাবিদ হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং জনকল্যাণের প্রত্যাশায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

নিজের নির্বাচনী প্রচারপত্রে তিনি উল্লেখ করেছেন, "মহান আল্লাহ্‌ তাঁকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।" তিনি শহীদবাগ ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আলহাজ্ব সেকেন্দার আলী সকল ভোটারকে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের দোয়া ও শুভকামনা প্রত্যাশী।"