আসন্ন পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসরাত শারমিন (মনি)

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: আসন্ন পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তরুণ ও শিক্ষিত নারী নেত্রী ইসরাত শারমিন (মনি)। ইতোমধ্যে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন এবং সাধারণ ভোটারদের কাছে নিজের পক্ষে ভোট ও দোয়া কামনা করেছেন।

জানা গেছে, ইসরাত শারমিন (মনি) রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি যুগ্ম সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), পীরগাছা উপজেলা শাখার একজন সক্রিয় সদস্য।

নির্বাচনী প্রচারণায় তিনি "পরিবর্তনের প্রত্যাশায় জনসেবাই আমার অঙ্গীকার" এই স্লোগানকে সামনে রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি স্থানীয়দের কাছে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন, যেখানে মূলত নারীর অধিকার ও উন্নয়নের অগ্রাধিকার, সচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

ইসরাত শারমিন (মনি) তার একান্ত বক্তব্যে জানান, তিনি নির্বাচিত হলে পীরগাছা উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং নারীদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখবেন।

তিনি সকল ভোটারকে "একসাথে গড়বো উন্নয়নের পীরগাছা" এই প্রত্যয়ে তাকে ভোট দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।