পীরগাছায় দারুস সালাম ফাউন্ডেশন ও ইসলামিক পাঠাগারের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: পীরগাছায় আগামী ২৯ নভেম্বর ২০২৬, রোজ রবিবার বাদ আসর দারুস সালাম ফাউন্ডেশন এন্ড ইসলামিক পাঠাগার (DSFIP)-এর উদ্যোগে এবং যুব সমাজের সার্বিক ব্যবস্থাপনায় এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, পীরগাছা, রংপুরের শারীফ সুন্দর বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ভারতের মুরশিদাবাদের প্রখ্যাত ইসলামী গবেষক ও আলোচক ব্রাদার রাহুল হোসেন (রুহুল আমিন)।
মাহফিলে দ্বিতীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আরবি শিক্ষক শায়খ আব্দুল্লাহ আল জুবায়ের (আল-কলম ইউনিভার্সাল মাদ্রাসা, চিরিরবন্দর, দিনাজপুর)। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মোঃ আফছার আলী (নায়েব উপজেলা চেয়ারম্যান, পীরগাছা, রংপুর) এবং সভাপতিত্ব করবেন জনাব মোঃ সাইফুল ইসলাম (প্রধান শিক্ষক, শারীফ সুন্দর বিদ্যালয় উচ্চ বিদ্যালয়, পীরগাছা, রংপুর)।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
আয়োজক কমিটি জানিয়েছে, মাহফিলে মেয়েদের জন্য ওয়াজ মাহফিল দেখার এবং শোনার সু-ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মাহফিল প্রাঙ্গণে ফ্রি ইসলামিক বই পড়ার সু-ব্যবস্থা রাখা হয়েছে। মাহফিলটি সফল করতে মাহফিল ইন্তেজামিয়া কমিটি, সুন্দর বাজার, পীরগাছা, রংপুর সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
আয়োজকরা সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।


