রংপুর প্রতিনিধি: রংপুর অঞ্চলের মানুষের বৈষম্য নিরূপণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি তুলে ধরতে অনলাইন সংবাদমাধ্যম "রংপুর পোস্ট" অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য আশিকুর রহমান আশিক।

সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন এই সংবাদমাধ্যমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আশিকুর রহমান আশিক বলেন, রংপুর অঞ্চলের সাধারণ মানুষের নানা সমস্যা, বৈষম্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর ও দাবি তুলে ধরতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে "রংপুর পোস্ট" অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, আঞ্চলিক ইস্যু বিশেষ করে নদ-নদী ও পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জনমত গঠনে এই ধরনের প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা রাখবে। নতুন এই যাত্রায় তিনি "রংপুর পোস্ট"-এর সার্বিক সফলতা কামনা করেন।