অন্নদানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মাহবুবুর রহমান মাহবুব
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: আসন্ন ৪ নং অন্নদানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মাহবুবুর রহমান (মাহবুব)। ইতোমধ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তার পক্ষে দোয়া ও ভোট কামনা করে ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনী প্রচারণায় তিনি "আসুন একসাথে গড়ি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক আলোকিত অন্নদানগর ইউনিয়ন" এই স্লোগানকে সামনে রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কাজী মাহবুবুর রহমান তার নির্বাচনী অঙ্গীকারে উল্লেখ করেছেন যে, তিনি নির্বাচিত হলে ইউনিয়নে সুষ্ঠু ও স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা করবেন। পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তোলা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে তিনি বিশেষ ভূমিকা রাখবেন। এছাড়াও মেয়েদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
নিজের নির্বাচনী বার্তায় তিনি বলেন, "আপনার মূল্যবান ভোট ও দোয়া দিয়ে আমাকে জয়যুক্ত করে ইউনিয়নের সেবা করার সুযোগ দিন।"
কাজী মাহবুবুর রহমান সকল ভোটারকে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়ে বলেন, "আপনার ভোট, আপনার অধিকার। চলুন গড়ি একসাথে একটি উন্নত ও সমৃদ্ধ অন্নদানগর ইউনিয়ন।


